২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটভাটায় সাংবাদিককে মারধর

সিলেটের বালাগঞ্জ উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক সংবাদকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

সিলেট, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জ উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক সংবাদকর্মী। মঙ্গলবার তাজপুর ইউনিয়নের রোকনপুর গ্রামে এ হামলায় আহত হন দৈনিক সমকালের ওসমানীনগর থানা প্রতিনিধি আহত আনোয়ার হোসেন আনা। তাকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসমানীনগর থানার ওসি (তদন্ত) তৈমুর বখত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রোকনপুরে হক ও আজিজপুরের কেবিএফ ব্রিক ফিল্ডে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে প্রতিটিকে ৫০ হাজার টাকা করে মোট একলাখ টাকা জরিমানা করে। এছাড়া হক ব্রিক ফিল্ডের টিন দিয়ে বানানো চিমনি গুড়িয়ে দিয়ে বিভিন্ন মালামাল জব্দ করা হয়। সংবাদটি সমকালে প্রকাশিত হয়। ওসি আরো বলেন, অভিযানের পরদিনই ভেঙে দেওয়া চিমনি দাঁড় করিয়ে আবারো ইট পোড়ানো শুরু করে হক ব্রিক ফিল্ডে। এই সংবাদ সংগ্রহ করতে দুপুরে আনোয়ার হোসেন আনা সেখানে গেলে ইট ভাটার মালিক এনাম পীর ও তার লোকজন অফিস কক্ষে আটকে রেখে তাকে প্রচণ্ড মারধর করে। পরে ওসমানীনগর থানা পুলিশ গিয়ে আনোয়ার হোসেন আনাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.