সাভার, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাভারে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে রোববার রাতে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
হেমায়েতপুর এলাকার পিসি পার্ক হাউজিংয়ের ভেতর মেয়েটি ধর্ষণের শিকার হয়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যপারে সোমবার রাতে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।
মঙ্গলবার দেশবাংলা গামের্ন্টস লিমিটেডের ওই নারী শ্রমিককে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- অবনী গামের্ন্টেসের সুপারভাইজার সোহান আহমেদ, পলো গামের্ন্টের কাটিংম্যান রুবেল হাসান, স্থানীয় কামরুল ইসলাম মামুন ও রুবেল মোল্লা।
এছাড়া আসলাম ও রুহুল নামের আরো দু’জন পালিয়ে গেছে বলে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে।
মামলার বরাত দিয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজ শেষে মেয়েটি ও তার সহকর্মী তামিম হোসেন পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন।
পথে একটি রিকশায় করে আসা দুই ব্যক্তি তামিমকে মারধর করে এবং মেয়েটিকে জোর করে রিকশায় উঠিয়ে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের পাশে পিসি হাউজিংয়ের ভেতর নিয়ে যায়। সেখানে ছয় ব্যক্তি তাকে পালাক্রমে ধর্ষণ করে।
কয়েকজন পথচারী বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ চারজনকে গ্রেপ্তার করে এবং বাকি দু’জন পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭২২ ঘ.
bdnews24