২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি যাওয়া রডসহ ব্যবসায়ী গ্রেপ্তার

চুরি যাওয়া রডসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরি যাওয়া রডসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ি পুলিশ। রোববার গভীর রাতে রাজবাড়ি জেলার শ্রীপুর টিনপট্টি এলাকা থেকে সাইদুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ৪ জানুয়ারি সদর উপজেলার ফতুল্লার পাগলা মুন্সিখোলা এলাকার আলী স্টিল মিল থেকে ২০টন রড নিয়ে বুড়িগঙ্গা ট্রান্সপোর্টের একটি ট্রাক মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরে ট্রাক চালক মোশারফ হোসেন রাজবাড়ির শ্রীপুর টিনপট্টিতে হাতেম ট্রের্ডাসের মালিক সাইদুর রহমানের কাছে রড বিক্রি করে দেন। রোববার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে চুরি যাওয়া রডসহ ব্যবসায়ী সাইদুলকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। কয়েকদিন আগে ট্রাকটিও উদ্ধার করা হয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৪৭ ঘ.