২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

রাজধানীর মতিঝিলে বহুতল ভবন থেকে লাফিয়ে আল-আরাফা ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে বহুতল ভবন থেকে লাফিয়ে আল-আরাফা ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। এনামুল হক (৩৫) নামে ওই ব্যক্তি ব্যাংকটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পিপলস্ ইন্স্যুরেন্স ভবনের অষ্টমতলা থেকে তিনি লাফিয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে ভবনের দোতলার কার্নিস থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিপলস ইন্স্যুরেন্স ভবনে অষ্টম তলায় আল-আরাফা ব্যাংকের কার্যালয় রয়েছে। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে অফিসে যাওয়ার কিছু সময় পর এনামুল লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন। পারিবারিক কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যোগ করেন তিনি। এনামুল হকের বাসা আজিমপুর নিউ পল্টনে। তার স্ত্রী সেলিনা বেগম একজন কলেজ শিক্ষিকা। তাদের একমাত্র ছেলে নাহিদ (১৪)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসডব্লিউ/এএল/১৬০৫ ঘ.