২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীতে ডিশ ব্যবসায়ী গুলিবিদ্ধ

রাজধানীর কদমতলীতে রোববার রাতে এক ডিশ ব্যবসায়ী দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 02:58 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে রোববার রাতে এক ডিশ ব্যবসায়ী দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। রাত ১০টার দিকে মিরাজনগরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নান্নু মোল্লা (৫৫) গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নান্নু মোল্লার ছেলে রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ ৩/৪ জন সন্ত্রাসী তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার বাবাকে গুলি করে পালিয়ে যায়। তার পাঁজরের বাম পাশে গুলি লাগে। রাহাত আরো বলেন, সালাম বাহিনী নামে এক সন্ত্রাসী গ্র“প বেশ কিছুদিন ধরে তার বাবার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। এরাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কদমতলী থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনা শোনার পর পুলিশ সেখানে গেছে। কী কারণে এ হামলা চালিয়েছে তা এ মহূর্তে বলা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০০৩৮ ঘ.