২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামবাগে প্লাস্টিকের গুদাম ভস্মীভূত

রাজধানীর পশ্চিম ইসলামবাগে রোববার রাতে আগুনে একটি পুরাতন প্লাস্টিকের গুদাম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 06:24 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পশ্চিম ইসলামবাগে রোববার রাতে আগুনে একটি পুরাতন প্লাস্টিকের গুদাম পুড়ে গেছে। রাত পৌনে ১১টায় আগুন লাগে। দমকল বাহিনী প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চকবাজার থানার ওসি মো. আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পশ্চিম ইসলামবাগের এসি মসজিদের কাছে ইদগাহ মাঠের পাশের এই গুদামে আগুন লাগে। তিনি বলেন, স্থাানীয় লোকজন এবং পরে দমকল বাহিনীর সদস্যদের চেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে আসায় আগুন ছড়াতে পারেনি। পুরাতন প্লাস্টিক ও ভাঙ্গারির এই টিনশেড গুদামটিই শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০০১৮ ঘ.