২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলারসহ অপহৃত তিন জেলে উদ্ধার

জলদস্যুদের হাতে অপহরণের দুইদিন পর তিন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলদস্যুদের হাতে অপহরণের দুইদিন পর তিন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গত শুক্রবার মুক্তিপণের দাবিতে নাসির বাহিনী অনিল মাঝি (৪৫), রিপন মাঝি (২৩) ও লিটন মাঝিকে (৩০) অপহরণ করে। কোস্ট গার্ডের উপ-পরিচালক (গোয়েন্দা) এম এ আই খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণের পর হতে কোস্ট গার্ড সদস্যরার রামগতির বিভিন্ন এলাকায় অভিযান চালায়। রোববার বিকালে গজারিয়া টেলিরচর এলাকা থেকে তাদের উদ্ধার এবং জেলেদের ব্যবহৃত ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তবে কোস্টগার্ডের অভিযানের খবর পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেছে বলে জানান তিনি। এম এ আই খান জানান, অপহরণকারীরা সাধারণত মুক্তিপণের টাকা চেয়ে তাদের ট্রলার মালিককে বিভিন্ন মাধ্যমে খবর পাঠায়। পরে ট্রলার মালিক অপহরণকারীদের সঙ্গে সমঝোতা করে জেলেদের ছাড়িয়ে আনেন। এসব ক্ষেত্রে সবোর্চ্চ ২ লাখ থেকে সর্বনিু ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২১০০ ঘ.