২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পর্নো সিডিসহ গ্রেপ্তার ৭

নগরীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে দেড়হাজার পর্নো সিডি ও ১শ’ বইসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 01:05 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে দেড়হাজার পর্নো সিডি ও ১শ’ বইসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকাল ৩টার দিকে নগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তাররা হলেন- ওসমান (১৮), বাদশা (২০), জিন্নাত (১৮), সোহেল (১৮), জয়নাল (২১),শেখ সাদী (২৪) ও মহিদুল (২৬)। এসি তানভির আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বেলা ১২ থেকে বিকাল ৩টা পর্যন্ত নিউ মার্কেট এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এ সময় পর্নোসিডি বিক্রির সঙ্গে জড়িত ওই সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় দেড় হাজার পর্নো সিডি ও ১০০টি বই উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এএল/১৯০০ ঘ.