২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিবির নেতা আটক

বরিশাল নগরীতে মিছিলের উদ্যোগ নেওয়ায় শিবিরের এক স্থানীয় নেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

বরিশাল, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে মিছিলের উদ্যোগ নেওয়ায় শিবিরের এক স্থানীয় নেতাকে আটক করেছে পুলিশ। রোববার বিকালে নগরীর কাউনিয়া সড়ক খোলা পোল এলাকা থেকে শহিদুল ইসলামকে (২২) আটক করা হয়। তিনি নগরীর বাঘিয়া এলাকার হারুন-অর রশিদের ছেলে। শহিদুল ইসলামী ছাত্র শিবিরের বাঘিয়া ইউনিটের সভাপতি বলে জানিয়েছেন মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আমিনুল ইসলাম খসরু। কাউনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে গোলাম আযমের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজনের খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় শহিদুলকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.