খুলনা, জানুয়ারি ১৫ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাক চাপায় তিন মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া ফায়ার স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক সম্মেলন বিশ্বাস (২০) এবং দুইযাত্রী রুদ্র বিশ্বাস ও তার স্ত্রী নমিতা বিশ্বাস।
ডুমুরিয়া থানার ওসি আব্দুল কাদের বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডুমুরিয়া উপজেলা সদর থেকে দুই যাত্রী নিয়ে মোটরসাইকেলটি খুলনা যাচ্ছিল।
বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া ফায়ার স্টেশনের কাছে পৌঁছলে বিপরীতমুখী দু’টি ট্রাক পরপর মোটরসাইকলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
একটি ট্রাক আরেকটিকে ওভারটেক করতে গিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিলো বলে জানান পুলিশ কর্মকর্তা।
ট্রাক দু’টি আটক করা হয়েছে। চালকরা পালিয়ে গেছে।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৫ ঘ.
bdnews24