২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল আহমেদকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। বুধবার বিকালে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠানোর খবরে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। এর জের ধরে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে একটি এবং ছাত্রলীগ নেতারা আরো দুটি মামলা করেন। জালালাবাদ থানার ওসি সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টায় সিলেট জেলা পরিষদের সামনে থেকে গোয়েন্দা পুলিশ ইউপি চেয়ারম্যান জালালকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, সংঘর্ষের পর দায়ের করা ৩টি মামলায় সন্দেহভাজন নাশকতা সৃষ্টির পরিকল্পনাকারী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২০ ঘ.