২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চোরাই মোটর সাইকেলসহ ২ জন গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ২০টি চোরাই মোটর সাইকেলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ২০টি চোরাই মোটর সাইকেলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জাহাঙ্গীর রেজা ওরফে রাব্বি (২৭) ও মো. ফরহান (২২)। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব রাজাবাজার একলায় অভিযান চালিয়ে প্রথমে ৩টি মোটর সাইকেলসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার একটি গ্যারেজ থেকে বাকি ১৭টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ওই দুই জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭২০ ঘ.