২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাকের চাপায় ইঞ্জিন চালিত ভটভটির চালকসহ তিন জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

সিরাজগঞ্জ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাকের চাপায় ইঞ্জিন চালিত ভটভটির চালকসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সলঙ্গা থানার রামারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- ভটভটির চালক তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামের হাসান শেখ (৪০), সলঙ্গা থানার শ্রীরামপাড়ার সাকোওয়াত হোসেন (২৮) ও আব্দুল খালেক (৩৫)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুন্নবী জানান, রামারচরে ট্রাকটি পেছন থেকে ভটভটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে হাসান শেখ ও সাকোওয়াত ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে খালেকের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫৪৮ ঘ.