২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে মাইক্রোচাপায় পথচারী নিহত

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে সদর উপজেলার বিনন্দের পাড়ায় মাইক্রোবাস চাপায় অজ্ঞাত এক পথচারী মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

জামালপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে সদর উপজেলার বিনন্দের পাড়ায় মাইক্রোবাস চাপায় অজ্ঞাত এক পথচারী মারা গেছে। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনার পর চালকসহ মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৯টায় জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি মাইক্রোবাস বিনন্দেরপাড়া এলাকায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক পুরুষ পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ঘাতক মাইক্রোবাসটি চালকসহ ঘটনাস্থল থেকে ৮ কিলোমিটার দূরে সদরের শিমুলতলী এলাকা থেকে আটক করে। আটক মাইক্রো চালক হাফিজুর রহমান (২৮) পাবনা সদরের চর লক্ষীপুর গ্রামের ইবাদত হোসেনের ছেলে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা জামালপুর-টাঙ্গাইল সড়কের বিনন্দেরপাড়া এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২৫৫ ঘ.