২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে স্কুলছাত্র হত্যায় মামলা, আটক ৪

ঝিনাইদহে স্কুলছাত্র অন্তর রায় চৌধুরী হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঝিনাইদহ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে স্কুলছাত্র অন্তর রায় চৌধুরী হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। শনিবার রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন অন্তরের মা রিতা রায় চৌধুরী। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। ¬ জিজ্ঞাসাবাদের জন্য অন্তরের চার বন্ধু আকাশ, সুজন, লিটন ও দিত্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার বাড়ি থেকে বের হয়ে অন্তর আর ফেরেনি। শনিবার সকালে তার লাশ পাওয়া যায়। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের কাছ থেকে পুলিশ এখনো কোনো তথ্য পায়নি। শুক্রবার অন্তর মেহেরপুরের গাংনীতে তার বাবা অনুকুল রায়ের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু পুলিশ তদন্তে জানতে পারে সে সারাদিন শহরের মহিলা কলেজ পাড়া, আদর্শপাড়া ও উপ-শহর পাড়ায় অবস্থান করছিল। পুলিশ কর্মকর্তা আরো বলেন, সে মা ও মাসির সঙ্গে কয়েকবার কথা বলে। শহরে থেকেই মা ও মাসিকে জানায়, চুয়াডাঙ্গায় তাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারছে না। এক ভায়ের কাছে আছে। মা ও মাসির কাছে সে মিথ্যা কথা বলেছিল। পুলিশ সুপার মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্তরের মা’র সাথে কথা বলে জানা গেছে তাদের কোনো শত্র“ ছিল না। বন্ধুবান্ধবদের মধ্যে কোনো বিরোধের কারণে অন্তরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৯ ঘ.