২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় বিআরটিসির বিশেষ বাস চলবে

বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি )।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি )। বুধবার এক তথ্য বিবরণীতে বলা হয়, ইজতেমার সময় বিশেষ সার্ভিস হিসেবে বিআরটিসির দোতলা ও একতলা মিলিয়ে ৫০টি বাস চালু হবে। আগামী ১৩-১৫ এবং ২০-২২ জানুয়ারি দুই দফায় টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা বা টার্মিনাল থেকে ইজতেমাস্থলে মুসল্লি বা যাত্রীসাধারণের সড়ক পথে যাতায়াতের সুবিধায় বিআরটিসি বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয় বিবরণীতে। বিআরটিসির বাস ১২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ইজতেমায় মুসুল্লিদের আনা-নেওয়া করবে। বিবরণীতে জানানো হয়, বিআরটিসির ইজতেমা সার্ভিসের বাসগুলো কাকরাইল মসজিদ, আরিচা, গুলিস্থান, ফুলবাড়িয়া, কমলাপুর, মতিঝিল, ফার্মগেট, পাটুরিয়াঘাট, মাওয়া, মিরপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্ল¬া, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সায়েদাবাদ, গুলিস্থান, গাবতলি, কমলাপুর, জয়দেবপুরসহ প্রভৃতি স্থান থেকে ইজতেমাস্থল পর্যন্ত চলাচল করবে। এয়ারপোর্ট থেকে বিদেশিদের বিশ্ব ইজতেমায় নেওয়ার জন্য জোয়ারসাহারা বাস ডিপো থেকে একটি মিনিবাস বিদেশিদের জন্য সংরক্ষিত স্টিকারে চলাচল করবে বলে জানানো বিবরণীতে। আখেরি মোনাজাতের পরের দিন অর্থাৎ ১৬ জানুয়ারি ও ২৩ জানুয়ারি বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়ার জন্য একতলা বাস বিভিন্ন জেলায় চলাচল করবে। বিআরটিসির ইজতেমা সার্ভিসের সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করার জন্য কর্পোরেশনের জোয়ারসাহারা বাস ডিপোতে একটি কন্ট্রোলরুম চালু থাকবে। কন্ট্রোলরুমের দায়িত্বে নিয়োজিত থাকবেন জোয়ারসাহারা বাস ডিপোর প্রধান, ফোন ঃ ৮৯১১৭৭৮, এ টি ও মোঃ শাহাদাত হোসেন তালুকদার মোবাইল ঃ ০১৭১১০২৬৩৫৬, দ্বিতল বাস চলাচলের দায়িত্বে থাকবেন দ্বিতল বাস ডিপোর প্রধান, ফোন ঃ ৯০০২৩৯৫, মোবাইল ঃ ০১৭৩৪১৫৫৩২৪। সার্বিক দায়িত্বে থাকবেন প্রধান কার্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা, গোলাম সারোয়ার, ফোন ঃ ৯৫৫৫৫৫৩-১৪৭, মোবাইল ঃ ০১৭১২০৬৬৭৫৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৯১৭ ঘ.