ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য কমিশনের তলবে ঢাকায় এসে তথ্য দিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
সোমবার দুপুরে কমিশনের কার্যালয়ে এসে তিনি তথ্য তুলে দেন আবেদনকারীর হাতে।
নীলফামারী জেলার সৈয়দপুর থানায় ২০১১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের তথ্য চেয়ে ওই থানার ওসির কাছে আবেদন করেন তাহেরা বেগম। ওসি তা না দেওয়ায় তথ্য কমিশনের দ্বারস্থ হন তিনি।
গত ২৭ ডিসেম্বর এ সংক্রান্ত অভিযোগ পেয়ে ওই কর্মকর্তাকে কমিশনে তলব করা হয়।
এছাড়া তথ্য না পাওয়া সংক্রান্ত আরো তিনটি অভিযোগের শুনানি করে কমিশন। নিষ্পত্তি না হওয়ায় আগামী ৬ ফেব্র“য়ারি পরবর্তি শুনানির জন্য দিন নির্ধারণ করে কমিশন।
প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, তথ্য কমিশনার এমএ তাহের ও অধ্যাপক সাদেকা হালিম শুনানিতে অংশ নেন।
২০১১ সালের ১৫ ফেব্র“য়ারি শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪১টি অভিযোগের নিষ্পত্তি করেছে কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২৩২৪ ঘ.
bdnews24