২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দুই ছাত্রী যৌন হয়রানির শিকার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুই স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে দুই যুবকের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

শেরপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুই স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে দুই যুবকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ধানশাইল এলাকায় এ ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় থানায় এ ব্যাপারে অভিযোগ করেন এক অভিভাবক। ছাত্রীদের পরিবারের বরাত দিয়ে ঝিনাইগাতী থানার ওসি মো. বেলাল উদ্দিন তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তর ধানশাইল চকপাড়া গ্রামের এই দুই ছাত্রী স্থানীয় উত্তরণ পাবলিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী। কোচিং শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একই গ্রামের নওশেদ আলীর ছেলে সরকার আলী (২৫) ও ছাদের আলীর ছেলে চামু মিয়া (২০) তাদের মুখ চেপে ধরে রাস্তার পাশে ধান ক্ষেতে নেওয়ার জন্য টানাহেঁচড়া করে। এক পর্যায়ে মেয়ে দু’টির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছেলে দু’টি পালিয়ে যায়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, বিষয়টি জানিয়ে এক শিক্ষার্থীর অভিবাবক সাবেক ইউপি সদস্য তোতা মিয়া ঝিনাইগাতী থানায় একটি দরখাস্ত দিয়েছেন। ঘটনাটি তদন্ত করতে একজন এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সত্যতা পাওয়া গেলে ওই দুই বখাটেকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩০০ ঘ.