শেরপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহরে ট্রাক চাপায় এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন।
রোববার বিকালে শহরের খোয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনায় নিহত ব্যক্তির (৪০) পরিচয় জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক মো. ফজলে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে চালক ঘটনাস্থলে নিহত হন। দুূর্ঘটনার পর ট্রাকচালক চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৫২ ঘ.
bdnews24