২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

চুয়াডাঙ্গা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোয়ালপাড়া গ্রামে রুবেল (১৮) ও শাকিরন খাতুনের (১৪) লাশ পাওয়া যায়। স্বজনদের বরাত দিয়ে জীবননগর থানার ওসি গোপাল চন্দ্র বিশ্বাস জানান, পুরাতন মসজিদপাড়ার আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে রুবেলের সঙ্গে একই গ্রামের বাজারপাড়ার শুকুর আলীর মেয়ে শাকিরনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শাকিরনের বাবা রুবেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শাকিরনদের বাড়ির পাশের একটি কাঠালগাছে ঝুলন্ত অবস্থায় রুবেলের লাশ দেখা যায়। “রুবেলের লাশ দেখে শাকিরন নিজের ঘরে ঢুকে গলায় ওড়না দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে,” বলেন ওসি। বেলা ১২টায় পুলিশ লাশ দু’টি উদ্ধার করে বলে জানান তিনি। ওসি আরো বলেন, রুবেল ও শাকিরন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রুবেলের চাচা আব্দুস সালাম জানান, “রুবেলের সঙ্গে শাকিরনের বিয়ে দিতে রাজি ছিলেন না শাকিরনের বাবা। রুবেলের মৃত্যু আমার কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। গাছে ঝুলন্ত অবস্থায় তার পা মাটিতে ঠেকে ছিল।’’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২০৬ ঘ.