২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কমিটি গঠন

সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেছুর রহমানকে সভাপতি ও সদর দপ্তরের উপ-কমিশনার হাবিবুর রহমানকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন-২০১২ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেছুর রহমানকে সভাপতি ও সদর দপ্তরের উপ-কমিশনার হাবিবুর রহমানকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন-২০১২ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাষির্ক সভায় ৪১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয় বলে মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহম্মেদ এই কমিটির সহ-সভাপতি। এ ছাড়া সভায় ২০১১ সালের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৯০৫ ঘ.