২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসনের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বিরোধী নেতার শোক

স্কয়ার গ্র“পের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কয়ার গ্র“পের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী স্যামসনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিরোধী দলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধী দলীয় নেতা বলেছেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে স্যামসন এইচ চৌধুরীর অবদানের জন্য তিনি মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। খালেদা জিয়া তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগে সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান স্যামসন এইচ চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৬ বছর। এই শিল্পপতির জন্ম ১৯২৬ সালের ২৫ ফেব্র“য়ারি পাবনার আতাইকুলা গ্রামে। ভারতে পড়ালেখা শেষ করে ১৯৫২ সালে গ্রামে ফিরে ছোটো একটি ওষুধের দোকান খোলেন তিনি। পরে চার বন্ধু মিলে ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ. ফ. ম. রুহুল হক স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৫২৮ ঘ.