২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তির ৫শ’ টাকা নেই, ছাত্রীর আত্মহত্যা

স্কুলে ভর্তির টাকা না পেয়ে আত্মহত্যা করেছে চুয়াডাঙ্গার এক দরিদ্র স্কুলছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

চুয়াডাঙ্গা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলে ভর্তির টাকা না পেয়ে আত্মহত্যা করেছে চুয়াডাঙ্গার এক দরিদ্র স্কুলছাত্রী। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনায় মৃত জহুরা খাতুন (১৪) জীবননগর পাইলট বালিকা বিদ্যালয়ের সপ্তর শ্রেণীর ছাত্রী। জীবননগর পেয়ারাতলা মিলপাড়ার জালাল উদ্দিনের মেয়ে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জীবননগর থানার ওসি জিজি বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দরিদ্র বাবা-মা পরীক্ষার ফিস দিতে না পারায় গত বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি জহুরা। এ বছর আবার নতুন করে সপ্তম শ্রেণীতে ভর্তির জন্য সে পাঁচশ’ টাকা চেয়েও পায়নি। তাই অভিমানে আত্মহত্যা করে। জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জহুরার বাবা জালাল উদ্দিন একজন শ্যালো ইঞ্জিন চালিত যান আলমসাধু চালক। মা জোসনা বেগম চাতালে কাজ করেন। ঘরের ভেতর ফাঁস দেওয়ার পর তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া জহুরার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এসআই লিয়াকত আরো জানান, দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৫৫ ঘ.