২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ ১৮ দোকান উচ্ছেদ

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে ‘অবৈধভাবে’ নির্মিত ১৮টি পাকা দোকান উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 06:29 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে ‘অবৈধভাবে’ নির্মিত ১৮টি পাকা দোকান উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত পাল, রেলওয়ে কর্মকর্তা আশিষ কুমার চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তাদের সহায়তা করে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ। কিরণ চন্দ্র রায় জানান, ১৯২৭ সালে তৎকালীন ব্রিটিশ রেলওয়ে কায়সার আলী নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটি অধিগ্রহণ করে। পরবর্তীতে সিএস (ক্যাডেস্ট্রাল সার্ভে) রেকর্ডভুক্ত না হওয়ায় কায়সার আলীর ছেলেরা জমিটি তাদের বলে দাবি করে আদালতে মামলা দায়ের করেন। চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত ২০০৬ সালের ১৮ সেপ্টেম্বর রেলওয়ের পক্ষে রায় দেয়। এই কর্মকর্তা আরো জানান, ১৯৮০ সালে ওইস্থানে ব্যক্তি মালিকানায় একটি মার্কেট নির্মিত হয়। আদালতের রায়ের পর বিভিন্ন সময় রেলওয়ে কর্তৃপক্ষ মার্কেটটি ভাঙ্গার নির্দেশ দিলেও তারা ভাঙ্গেনি। তাই রেলওয়ে কর্তৃপক্ষ ভেঙ্গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০১৭ ঘ.