দিনাজপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদন ছাড়া দারুল ইহসান ইউনিভার্সিটির আউটার ক্যাম্পাস পরিচালনার অভিযোগে দিনাজপুরে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকালে দিনাজপুর কোতোয়ালি থানায় স্থাপিত ভ্রাম্যমাণ আদালতে এই সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জেবিন বিনতে শেখ।
তাসনিম জেবিন বিনতে শেখ সাংবাদিকদের জানান, নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তিনি শহরের নিউটাউন এলাকায় স্থাপিত দারুল ইহসান ইউনিভার্সিটিতে এমএ ইসলামিক স্টাডিজে ভর্তি হতে চান।
প্রতিষ্ঠানটির সমন্বয়কারী বলে পরিচয় দেওয়া এসএ খালেক কোর্স ফি বাবদ তার কাছে ৩২ হাজার টাকা দাবি করেন। ভর্তি হলেই তিন মাসের মধ্যে কোর্সের সনদপত্র দেওয়া হয় বলে তাকে জানানো হয়।
এ সময় ম্যাজিস্ট্রেট তার পরিচয় প্রকাশ করে প্রতিষ্ঠানের কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে ব্যর্থ হন।
এরপর ডিবি পুলিশের সহায়তায় শিক্ষক ও পিয়নসহ ১০ জনকে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।
সাজাপ্রাপ্তদের মধ্যে প্রতিষ্ঠানের কথিত সমন্বয়কারী এসএ খালেককে (৪০) দুই বছর বিনাশ্রম কারাদ- ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদ-, পিয়ন বকুল হাজদাকে (৪৫) এক বছরের বিনাশ্রম কারাদ-, পিয়ন কামরুজ্জামানকে (৪০) এক বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
অফিস সহকারী রঞ্জিত কুমার বর্ধনকে (৪৫) দুই বছরের বিনাশ্রম কারাদ- ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদ-, পিয়ন ইরফান আলীকে (৪২) ছয় মাস বিনাশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদ- দেওয়া হয়েছে।
শিক্ষক নাজিম উদ্দিনকে (৪৫) তিন মাসের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদ-, শিক্ষক নুর বখত কাজীকে (৬০) ছয় মাসের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদ- দেওয়া হয়।
নিম্নমান সহকারী লিটন সরকারকে (৪২) ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদ-, শিক্ষক লোকমান হাকিমকে (৪০) ছয় মাসের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদ- এবং পিয়ন জগদীশ চন্দ্র রায়কে (৩৫) ছয় মাসের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদ- দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট তাসনিম জেবিন বিনতে শেখ আরো জানান, দ-িতরা গত দু'বছর ধরে এভাবে প্রতারণা করে শিক্ষার্থী ভর্তির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
প্রতিষ্ঠানের টাকার রসিদ যাচাই করে গত ১৭ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫৯ জন শিক্ষর্থীর কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
অভিযানকালে সনদপত্র, প্রশংসাপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ভর্তির ফরম, সিল, টাকার রসিদ উদ্ধার করা হয়েছে।
দ-িত সমন্বয়কারী এসএ খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত দুই বছর ধরে শহরের নিউটাউনে অবস্থিত ডাক্তার সামছুল আলম চৌধুরীর বাসাটি মাসিক ছয় হাজার টাকায় ভাড়া নিয়ে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে।
এখানে ১৯ জন শিক্ষক-কর্মচারী এবং ১০৩ জন শিক্ষার্থীর রয়েছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৭ ঘ.
bdnews24