ঝালকাঠী, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠী সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনয়নের হোসেনপুর গ্রামে দুর্গা প্রতিমা ভাংচুর হয়েছে।
শুক্রবার ভোরে এ প্রতিমা ভাংচুরের খবর পাওয়ার পর জড়িতদের গ্রেপ্তারে পুলিশ পাঠানো হয়েছে বলে ঝালকাঠীর জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ঝালকাঠী থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা ভোররাতের কোনো এক সময় দুর্গা প্রতিমার হাত ভেঙে ফেলে।
ঝালকাঠী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার জানিয়েছেন, ওই গ্রামের পূজা উদযাপন নিয়ে স্থানীয় হিন্দু স¤প্রদায়ের নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
আগামী ২ অক্টোবর শুরু হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
এর আগে ঝালকাঠীতে দুটি স্থানে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে এক জনকে আটকও করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৬ ঘ.
bdnews24