২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজ্ঞদের মত নিয়েই সম্প্রচার নীতিমালা হবে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের জন্য তৈরি সম্প্রচার নীতিমালার খসড়া নিয়ে সমালোচনার প্রেক্ষিতে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, অভিজ্ঞদের মতামত নিয়েই এটি চূড়ান্ত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমের জন্য তৈরি সম্প্রচার নীতিমালার খসড়া নিয়ে সমালোচনার প্রেক্ষিতে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, অভিজ্ঞদের মতামত নিয়েই এটি চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন,"এটা স্রেফ খসড়া। এখনো এ নীতিমালা চূড়ান্ত হয়নি। এ বিষয়ে যারা অভিজ্ঞ তাদের মতামত নিয়েই এ নীতিমালা চূড়ান্ত করা হবে।" তথ্য মন্ত্রণালয় স¤প্রতি 'জাতীয় স¤প্রচার নীতিমালা'র এই খসড়া তৈরি করে। সংশ্লিষ্ট সবার মতামত নিতে খসড়াটি অনলাইনে প্রকাশের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। স¤প্রতি প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার বিরুদ্ধ মতকে চাপা দিতে স¤প্রচার সম্পর্কিত আইন করেছে। বিএনপি-জামায়াত সমর্থক সাংবাদিকদের সংগঠন প্রস্তাবিত এই খসড়াকে বাকস্বাধীনতা হরণের অপকৌশল বলেও বর্ণনাা করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, গণমাধ্যমের জন্য তৈরি করা স¤প্রচার নীতিমালা তথ্য অধিকার প্রতিষ্ঠার পথে অন্তরায় হিসেবে কাজ করবে। এ বিষয়ে জাতীয় গণগ্রন্থাগারে মোবাইল ফোন অপারেটর রবির 'ইন্টারনেট কর্নার' এর উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, স¤প্রচার নীতিমালা চূড়ান্ত করার আগে অবশ্যই সব পক্ষের মতামত নেওয়া হবে। ইন্টারনেটকে তথ্য জানার অবাধ মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে তথ্যকেন্দ্র খুলবে। অনুষ্ঠানে জানানো হয়, এই 'ইন্টারনেট কর্নার' থেকে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে। রবির পক্ষ থেকে পর্যায়ক্রমে দেশের সাতটি বিভাগে গণগ্রন্থাগারে এ রকম ইন্টারনেট কর্নার চালু করা হবে। গণগ্রন্থাগারের পরিচালক মো. নূর হোসের তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রাণালয়ের সচিব সুরাইয়া বেগম ও রবির প্রধান আর্থিক কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭১১ ঘ.