পাবনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাপলা তুলতে গিয়ে পাবনা সদর উপজেলায় দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে সাদুল্ল¬াপুর বিলে ডুবে যায় পুর্বটাটিপাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে শাম্মি খাতুন (১২) ও সোনাব আলীর মেয়ে বৃষ্টি খাতুন (১১)।
এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার ওসি এনায়েত উদ্দিন জানান, বিকাল ৫টার দিকে পাঁচ বান্ধবী একসঙ্গে বিলে শাপলা তুলতে গিয়ে শাম্মি ও বৃষ্টি ডুবে যায়। ঘণ্টাখানেক পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫২ ঘ.
bdnews24