ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক সংগঠন (গঠন, নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন-২০১১ এর খসড়ার উপর মতামত দেওয়ার সময় আগামী ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১১ সেপ্টেম্বর সোসাইটিজ নিবন্ধ আইন ১৮৬০ বাতিল করে আইনটির খসড়ার ওপর সাধারণের মতামত চায় বাণিজ্য মন্ত্রণালয়।
২০ সেপ্টেম্বরের মধ্যে এ মতামত দিতে বলা হয়েছিলো।
আইনটির খসড়া বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.mincom. gov.bd - এর Latest news and comment সেকশনে মতামত দেওয়া যাবে।
এ ছাড়া পরিচালক, বাণিজ্য সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয়, কক্ষ নং-১২৩, ভবন নং-৩ (২য় তলা), বাংলাদেশ সচিবালয়, ঢাকা- এই ঠিকানাতে ডাক যোগে মতামত পাঠানো যাবে।
সামাজিক সংগঠনগুলোর কাজের পরিধি বাড়ানো ও এর শৃঙ্খলা এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে এই আইন প্রণয়নের উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/২০৫১ ঘ.
bdnews24