২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

পুলিশকে মেরে আহত করার ঘটনায় গাজীপুরের পৌরযুবলীগ সভাপতি মেরাজুল বারী মেরাজকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশকে মেরে আহত করার ঘটনায় গাজীপুরের পৌরযুবলীগ সভাপতি মেরাজুল বারী মেরাজকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাত ৩টার দিকে তাকে আটক করা হয়। দুপুরে তাকে জয়দেবপুর থানা হাজত থেকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আলম চাঁদ জানান, মঙ্গলবার রাতে জেলা শহরের পৌরসভা সড়কে মেরাজকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে দায়িত্বরত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি পুলিশের উপর অতর্কিতে হামলা চালান এবং পোশাকের সোল্ডার ছিড়ে ফেলেন। হামলায় দায়িত্বরত কর্মকর্তা এসআই সাখাওয়াত হোসেন জখম হন। পরে মেরাজকে আটক করে থানা হেফাজতে রাখা হয়। এ ঘটনায় রাতেই মেরাজের বিরুদ্ধে মামলা করেন সাখাওয়াত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০২ ঘ.