সাভার, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে পুলিশ অভিযান চালিয়ে গুলিভর্তি একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে।
মঙ্গলবার রাতে রাজফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুর ঘাটে অস্ত্রটি পাওয়া যায়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কায়সার মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে রাজফুলবাড়িয়া এলাকায় টহল দেওয়ার সময় পুলিশের দল পুকুর ঘাটে অন্ধকারের মধ্যে কয়েক ব্যক্তিকে দেখতে পায়। তারা পুলিশ দেখেই পালিয়ে যায়।
পরে ওই ঘাটলায় তল্লাশি করে দুই রাউন্ড গুলিভর্তি আমেরিকান রিভলবারটি পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তা কায়সার জানান।
তিনি বলেন, "মনে হচ্ছে. ঘাটে থাকা লোকগুলো সন্ত্রাসী ছিলো। পুলিশ দেখে পালানোর সময় ভুল করে অস্ত্রটি রেখে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১৮ ঘ.
bdnews24