চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাখের আলী গ্রামের একটি কবরস্থান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্মক (এএসআই) আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে কবরস্থান থেকে র্যাব বোমাগুলো উদ্ধার করে।
এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৪ ঘ.
bdnews24