২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ চরমপন্থি আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রিভলবারসহ এক 'চরমপন্থিকে' আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 05:34 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রিভলবারসহ এক 'চরমপন্থিকে' আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা হারেছ উদ্দীনকে (৩৮) আটক করে। হারেছ দামুড়হুদার দলকা লক্ষ্মীপুর গ্রামের নুর হোসেনের ছেলে। চুয়াডাঙ্গার পুলিশ সুপারিনটেনডেন্ট শেখ মো. মিজানুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে দলকা লক্ষ্মীপুরের মাঠপাড়া থেকে চরমপন্থি দলের সদস্য হারেছকে আটক করা হয়। তার কাছ থেকে একটি অত্যাধুনিক রিভলবার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত অর্ধডজন মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৯ ঘ.