নওগাঁ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে নওগাঁর একটি আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাভোগ করতে হবে।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিদুল ইসলাম আজামী এ রায় দেন।
দ-িতরা হলেন সাপাহার উপজেলার বাবুপুর গ্রামের আবু সুফিয়ান (৫৫), তার ভাই সরোয়ার হোসেন (৫২) এবং একই গ্রামের আব্দুল লতিফ (৫৮) ও লাল বাবু (৪৫)।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি আব্দুল গফুরকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০০৪ সালের ১৫ ফেব্রুয়ারি আসামিরা বাবুপুর গ্রামের দিনমজুর ময়েজ উদ্দিনকে ভ্যান চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করে।
নিহতের স্ত্রী মমতাজ বেগম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪২ ঘ.
bdnews24