ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে একটি ইস্পাত কারখানায় আগুন লেগে অন্তত ১৪ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, সোমবার ভোর ৪টার দিকে ওই এলাকার কামাল স্টিল মিলে আগুন লাগে।
আহতরা হলেন, মো. সোহাগ (২৫), আবদুর রউফ (৩৫), মো. মোজ্জাম্মেল (৩০), আবদুর রহিম (৩৫), মো. জাহিদুল (২৮), আবু সাইদ (২৮), মো. জিয়াউল (৩০), মো. মতিয়ার (২৮), শওকত আলী (৩৮), ডালিম (৩০), মো. দুলাল (৪৮), মো.আনোয়ার (৩৫), মো. তুজাম্মেল (৩০) ও মো. সাইদুল (২৮)।
ঢামেক ফাঁড়ির হাবিলদার আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদের মধ্যে সোহাগ, আবদুর রউফ ও মোজাম্মেল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা সবাই একই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রন কক্ষের কর্মকর্তা বজ্রেন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিলের গলিত গনগনে লোহার উত্তাপ থেকে পাশে রাখা বস্তায় আগুন লেগে যায়। তবে ফায়ার সাভির্সের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভানো হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/এসইউ/১২১৪ ঘ.
bdnews24