নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং জনগণের পক্ষে।
নিউ ইয়র্কে জাতিসংঘে স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, "বাংলাদেশ সবসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং এর জনগণের পক্ষে। সবসময় ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে এবং দিয়ে যাবে।
"যদি ভোট হয় তবে বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভোট দেবে।"
জাতিসংঘে পূর্ণ সদস্যপদের জন্য চলতি অধিবেশনে আবেদন জানিয়েছে ফিলিস্তিন। যুক্তরাষ্ট্র এ আবেদনে ভেটো দেবে বলে ইতিমধ্যে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণের পরই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সংবাদ সšে§লনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় এবং বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে আসা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
জাতিসংঘের ৬৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১১ দিনের সফরে গত ১৮ সেপ্টেম্বর নিউ ইর্য়কে পৌঁছান শেখ হাসিনা।
সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়া ছাড়াও তিনি বিভিন্ন সেমিনার ও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
২৮ সেপ্টেম্বর তার দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/পিডি/২১৪৪ ঘ.
bdnews24