২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে জাল টাকাসহ আটক ৬

রাজধানীতে জাল টাকাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে জাল টাকাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- বাদল রহমান (৩০), মোহাম্মদ আব্বাস (২৬), মোহাম্মদ দুলাল (৩১), মো. কাদের (৩২), মোহাম্মদ সজীব (২৪) ও মোহাম্মদ স্বপন (৩৫)। গোয়েন্দা পুলিশ শনিবার সন্ধ্যায় রাজধানীর কদমতলী, রমনা ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করে বলে রোববার ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছয়জনের কাছে মোট এক লাখ ৬২ হাজার দেশি-বিদেশি জাল নোট এবং স্বপনের কাছে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/পিডি/১৯০২ ঘ.