২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে মুক্তিযোদ্ধাদের অবস্থান কর্মসূচি

জেলা সিভিল সার্জনের অপসারণের দাবিতে নীলফামারীতে অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 10:29 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

নীলফামারী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা সিভিল সার্জনের অপসারণের দাবিতে নীলফামারীতে অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড। রোববার সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন ঘণ্টা তারা অবস্থান কর্মসূচি পালন করে। সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন খান বলেন, স¤প্রতি জেলায় স্বাস্থ্য বিভাগে জলবল নিয়োগকে কেন্দ্র করে সিভিল সার্জন ঘুষ বাণিজ্যে মেতে উঠেছেন। ফলে স্বাস্থ্য বিভাগে মেধাবীরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে সিভিল সার্জনকে অপসারণ করে গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার জেলায় হরতাল কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সদর থানা কমান্ডার শহিদুল ইসলাম, সাবেক জেলা কমান্ডার আব্দুল জলিল, শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান দুলাল, মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ওয়ালিউর রহমান, সহিদুল ইসলাম চৌধুরী, রবিউল করিম, আব্দুল মজিদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬২৬ ঘ.