ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুস্থ্য হয়ে উঠলেও আরও একদিন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থাকতে হবে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে।
শনিবার রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতি সুস্থ্য আছেন। তবে চিকিৎসকরা তাকে আরও একদিন হাসপাতালে রাখার পরামর্শ দিয়েছেন।"
হজমের সমস্যার কারণে শুক্রবার রাতে সিএমএইচ-এ ভর্তি করা হয় জিল্লুর রহমানকে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান ৮২ বছর বয়সী জিল্লুর রহমান। ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা শেষ চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ।
ওই হাসপাতালে ড. সিতোহ ইহ ইউ-এর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করেন।
জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্র"য়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সাবেক সদস্যের স্ত্রী আইভি রহমানও দলের কেন্দ্রীয় নেত্রী ছিলেন। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় মারা যান আইভি রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২১৫৪ ঘ.
bdnews24