২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ৬ জেএমবি সদস্য গ্রেপ্তার

নওগাঁর আত্রাই উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবি'র ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

নওগাঁ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর আত্রাই উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবি'র ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খাঁন। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ভবানিপুর গ্রামের বদরুজ্জামানের ছেলে কারী আব্দুল হান্নান (৪০), মকছেদ আলীর ছেলে জয়নুল হক (৪০), ফাওইপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪০), সাহেবগঞ্জ গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে রাজা মিয়া (৪০), নদলী গ্রামের প্রয়াত হাফিজুর রহমানের ছেলে আয়চান আলী (৩০) ও বলরামচক চৌধুরীপাড়া গ্রামের শফির উদ্দিনের ছেলে সিরাজ মিয়া (৩৬)। ওসি আব্দুল লতিফ খাঁন সাংবাদিকদের জানান, জেএমবি সদস্যদের বিরুদ্ধে হত্যা, লুট, মারপিট, ভাংচুর ও নির্যাতনসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এরা দীর্ঘদিন কারাগারে আটক ছিলো। জামিনে বেরিয়ে এসে আবার এলাকায় জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিলো। একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার ছয় জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬১৬ ঘ.