ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল টাউনের একটি গলি থেকে জবাই করা লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. বাবু (১৮) পূর্ব ইমাম বাড়ির রনজু মিয়ার বাড়ির বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে বাবু দ্বিতীয়।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রুম্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবু বেশ বখাটে ছিলো। নিজেদের মধ্যে কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ রয়েছে বলে জানান তিনি।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শাহাবুদ্দিন (৫০) নামে এক ব্যক্তি খিলক্ষেত ওভার ব্রিজের পাশে গাড়ির চাপায় আহত হওয়ার পরেন পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/১৪৫৩ ঘ.
bdnews24