২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলব্যাগে পিস্তল-গুলি

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে একটি যাত্রীবাহী বাস থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৯ মিলিমিটার বোরের চারটি পিস্তল ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 04:18 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

রাজবাড়ী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে একটি যাত্রীবাহী বাস থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৯ মিলিমিটার বোরের চারটি পিস্তল ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভোর রাত ৩টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদী পারাপারের জন্য অপেক্ষমান একটি নৈশ কোচ থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার মিরপুর পল্লবী এলাকার বাসিন্দা নওশাদ মিয়ার ছেলে শাহজাহন (১৭) এবং একই এলাকার সিরাজ মিয়ার ছেলে বিপ্লব (১৮)। বিপ্লব একই এলাকার তুহিন ইঞ্জিনিয়ারিং নামে একটি ওয়ার্কশপে এবং শাহজাহান ক্যাসেলর নামের একটি পোশাক কারখানায় কাজ করেন। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি সাতক্ষীরা থেকে ঢাকা যাওয়ার পথে রাত সাড়ে ৩টার দিকে ফেরিঘাটের নিয়মিত বাস তল্লাশির সময় একটি স্কুলব্যাগ থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের গোয়ালন্দ ঘাট থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০১০ ঘ.