পাবনা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলায় খড় চুরির অভিযোগে এক রিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মুনিবপুর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে।
নিহত রিকাত প্রামাণিক (৫০) একই ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের প্রয়াত আফাজ উদ্দিনের ছেলে।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৬টার দিকে গরুর খাবার খড় চুরির সন্দেহে রিকাতকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে মুনিবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রেজাউল করিম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫০৮ ঘ.
bdnews24