ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় উপসচিবসহ প্রশাসনের ১০ কর্মকর্তার পদে রদবদল হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক পৃথক আদেশে মঙ্গলবার এসব রদবদল করা হয়।
উপসচিবদের মধ্যে ছয়জনকেই বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একই মন্ত্রণালয়ের অধীনে নবগঠিত 'বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে' বদলি করা হয়েছে।
এরা হলেন- ইতি রাণী পোদ্দার, আওলাদ হোসেন খান, এবিএম আরশাদ হোসেন, শাহিদ হাসান, হুমায়ুন কবীর লস্কর ও আব্দুল মতিন।
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের জন্য ঝালকাঠির নলছিটির ইউএনও সনজয় চক্রবর্তী ও খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির ইউএনও মোহাম্মদ মিজানুর রহমানকে ঢাকা এবং রাঙামাটির জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খোকন কান্তি সাহাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে নিয়োগ করা হয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিবের একান্ত সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০০৮ ঘ.
bdnews24