২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক হাজার ইয়াবাসহ দুই জন গ্রেপ্তার

নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব ষোলশহর থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব ষোলশহর থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার বেলা পৌনে বারটার দিকে পূর্ব ষোলশহরের নুর মোহাম্মদ কলোনিতে অভিযান চালিয়ে মোহাম্মদ ফয়েজ (২০) ও ফরিদুল আলম (২৩) নামে দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। দুই জনেরই বাড়ি কক্সবাজারে। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে নুর মোহাম্মদ কলোনি থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়। ফয়েজ নগরীতে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সাথে যুক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য চার লাখ টাকা বলে র‌্যাব জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোরে ডটকম/এমসি/এএল/২০০০ ঘ.