২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ২০ কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ২০ কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ২০ কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পৃথক আদেশে সোমবার এসব রদবদল করা হয়। চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ পদে প্রেষণে থাকা নৌ-বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আবু তাহের গোলাম মোহাম্মদ সরকারকে প্রত্যাহার করে নৌ-বাহিনীতে প্রত্যর্পণের জন্য সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফজলুল করিমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োজিত উপসচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন সমাপ্ত 'প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির-২'-এর উপ-পরিচালক পদে কর্মরত উপসচিব কামাল হোসেন। দুই জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে সৌদি আরবের জেদ্দা ও মদিনায় বাংলাদেশ হজ মিশনের সহকারী হজ কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রির একান্ত সচিব কামরুল হাসান জেদ্দায় এবং একই মন্ত্রণালয়ের উপসচিব জাহাঙ্গীর আলম মদিনায় নিয়োগ পেয়েছেন। সমাপ্ত 'প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির-২'-এর উপ-পরিচালক পদে প্রেষণে কর্মরত সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে 'বিদ্যালয়বিহীন গ্রামে ১৫০০ বিদ্যালয় স্থাপন' প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং ফজলে ছিদ্দিক মো. ইয়াহিয়াকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে থাকা দুই জন সহযোগী অধ্যাপককে নিজ কর্ম-অধিক্ষেত্রে পদায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন- জয়নুল আবেদিন সরকার ও শাহনাজ পারভীন। গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এই সিনিয়র সহকারী সচিব বর্তমানে প্রেষণে যুব উন্নয়ন অধিদপ্তরে দায়িত্ব পালন করছেন। মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) বাবুল মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সহকারী কমিশনার শেখ রাসেল হাসান সবুজ ও পঞ্চগড় ডিসি কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুল ইসলাম ভূইয়াকে সহকারী কমিশনার পদে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে। সমাপ্ত 'প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির-২'-এর সহকারী পরিচালক পদে প্রেষণে কর্মরত দুই জন সহকারী অধ্যাপককে নিজ কর্ম-অধিক্ষেত্রে পদায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ দুই শিক্ষক হলেন- রিয়াজ আহমেদ ও মোহাম্মদ আব্দুল হালিম। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাসায়নিক পরীক্ষাগারের রাসায়নিক পরীক্ষক পদে প্রেষণে নিয়োজিত সহকারী অধ্যাপক বিমলেন্দু ভৌমিককে তার পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্ম-অধিক্ষেত্রে পদায়নে ন্যস্ত করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা সুশীল চন্দ্র ঘোষকে ভূমি মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। নৌ-বাহিনীর কর্মকর্তা নজরুল ইসলাম মন্ডকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জুনিয়র ড্রেজিং মাস্টার পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওই পদে থাকা নৌ-বাহিনীর কর্মকর্তা আব্দুল হালিমকে নিজ কর্ম-অধিক্ষেত্রে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৯৫১ ঘ.