২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে কলেজে ছাত্রলীগের সংঘর্ষ-বোমাবাজি

মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ১০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে শিক্ষার্থীরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ১০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে শিক্ষার্থীরা জানিয়েছে। শিক্ষার্থীরা জানায়, কলেজের ছাত্রলীগের তুহিন ঢালী ও আসলাম-আকরাম খান পক্ষের মধ্যে রেশারেশি চলছিলো। এর জের ধরে সোমবার সংঘর্ষ বাঁধে। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে ছাত্রলীগের দুই পক্ষে তর্কাতর্কি হয়। এরপর শিবচর উপজেলা সদরের হাজী শরীয়তউল্লাহ সড়কে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। আহতদের মধ্যে রয়েছেন- তুহিন ঢালী, রাজীব ঢালী, আসলাম খান, হিরু খান, টুটুল কাজী, রুস্তম মিয়া, শহীদ। আহত ১৫ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় বলে পুলিশ কর্মকর্তা মিজান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৪ ঘ.