২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: চাকরিচ্যুতদের অনশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা রোববার ক্যাম্পাসে প্রতীক অনশন, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও সমবেশও করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 07:05 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা রোববার ক্যাম্পাসে প্রতীক অনশন, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও সমবেশও করেছেন। এছাড়া সোমবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ারও সিদ্ধান্ত হয় বলে আন্দোলনকারীরা জানান। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনশন শেষে দুপুরের খাবার ও নামাজের বিরতি হয়। এরপর বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত চলে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও সমাবেশ। চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্য সচিব মিয়া হোসেন রানা, আব্দুল জলিল, নুরুজ্জামান সানাউল্লাহ প্রমুখ। মো. নূরুল আমিন জানান, সোমবার তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন। জোট সরকারের আমলে হওয়া এই চাকরি বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৪ সালের ৩১ অগাস্ট হাইকোর্টে একটি রিট আবেদন হয়। ২০০৬ সালের ২২ অগাস্ট তা খারিজ হয়ে যায়। পরে ২০১০ সালের ১৫ই ডিসেম্বর রিভিউ আবেদন হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ অগাস্ট হাইকোর্ট তাদের চাকরি অবৈধ ঘোষণা করে। এরপর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তে ১১ সেপ্টেম্বর ৮০৭ শিক্ষক কর্মকর্ত ও কর্মচারীকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে গত ১৩ সেপ্টেম্বর চাকরিচ্যুতরা সুপিীম কোর্টের চেম্বার জজের কাছে আপিল করলে তিনি বিব্রতবোধ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫২ ঘ.