২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বধূ হত্যা, গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জ শহরে ইয়াদা খাতুন (২৮) নামে এক বধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 08:58 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহরে ইয়াদা খাতুন (২৮) নামে এক বধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় শহরের একডালা মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে নিহতের বাবা ও পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চার জনকে আটক করেছে। এরা হলেন- নিহতের স্বামী রিকশাচালক আলমগীর হোসেন, তার ভাই জাহাঙ্গীর আলম, ভাইয়ের স্ত্রী শিউলী খাতুন ও মেয়ে জাকিয়া খাতুন। ইয়াদার বাবা সফর আলী বলেন, আলমগীর ছিলো নেশাগ্রস্ত। সংসার খরচের টাকা ঠিকমতো দিতে পারতো না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। সদর থানার ওসি সহিদ আলম জানান, শনিবার রাতে ঝগড়ার একপর্যায়ে আলমগীর ও তার পরিবারের লোকজন ইয়াদাকে শ্বাসরোধে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। রাতেই চার জনকে গ্রেপ্তার করা হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শনিবার রাতেই হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫২ ঘ.