২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুই 'চরমপন্থী' অস্ত্রসহ আটক

কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী সংগঠনের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 07:44 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী সংগঠনের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রাম থেকে আসানুর রহমান (৩৫) ও খোকন মন্ডলকে (৩০) আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি বন্দুক, দুই রাউন্ড বন্দুকের গুলি, এক রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পুলিশ দাবি করেছে আটককৃত দুই জন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধ নামের চরমপন্থী সংগঠনের সদস্য। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চক গ্রামে অভিযান চালিয়ে একটি চায়ের দোকান থেকে আসানুর ও খোকনকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩৬ ঘ.